বিশ্ব তামাক মুক্ত দিবসে ভূঞাপুরকে তামাক চাষ মুক্ত ঘোষণা

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

‘তামাক নয়, খাদ্য ফলান’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাকে তামাক চাষ মুক্ত ঘোষণা দিয়ে বিশ্ব তামাক মুক্ত

2023-05-31T15:33:35+00:00
2023-05-31T15:33:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিশ্ব তামাক মুক্ত দিবসে ভূঞাপুরকে তামাক চাষ মুক্ত ঘোষণা
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ৩:৩৩ পিএম   (ভিজিট : ২৮৫)
X


‘তামাক নয়, খাদ্য ফলান’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাকে তামাক চাষ মুক্ত ঘোষণা দিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে।

বুধবার (৩১ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান, থানা (ওসি) তদন্ত মো. লুৎফর রহমান, উপজেলা প্রকৌশলী মো. শফিকুল ইসলাম মন্ডল, শিক্ষা অফিসার এমজি ইজদানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ইবরাহীম খাঁ সরকারি কলেজের ইংরেজি প্রভাষক আমিনুর রহমান প্রমুখ। এছাড়া শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থীবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন বলেন, আগামী বছর থেকে ভূঞাপুরে আর কোন জমিতে তামাক চাষ হবে না। এবিষয়ে আমরা কৃষকদের সাথে আলোচনা করবো।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy