শ্রীমঙ্গলে অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গলে দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টিসমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরন কর্মসূচির আওতায় গঠিত অপ্রধান শস্য উৎপাদন দলের

2023-05-31T16:57:06+00:00
2023-05-31T16:57:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ৪:৫৭ পিএম   (ভিজিট : ১৮৪)
X


শ্রীমঙ্গলে দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টিসমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরন কর্মসূচির আওতায় গঠিত অপ্রধান শস্য উৎপাদন দলের উপকারভোগী সদস্যদের তিনদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষ হয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শ্রীমঙ্গল কার্যালয়ের বাস্তবায়নে বোর্ডের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার ৪০ জন উপকারভোগীকে তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষণে ঢাকা থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আ: গাফফার খান বক্তব্য দেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগীয় শস্য কর্মকর্তা আবু রায়হান, মৌলভীবাজারের উপ-পরিচালক রাশিদুল মামুন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসান ও হিসাবরক্ষক জাকির হাসান প্রমুখ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy