চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপ।আজ বৃহস্পতিবার (১ জুন) দুপুর

2023-06-01T16:44:06+00:00
2023-06-01T16:44:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৩৫৩)
X


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপ।

আজ বৃহস্পতিবার (১ জুন) দুপুর সোয়া একটা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিবাদমান দুই গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে। এর আগে গতকাল (বুধবার) রাতে হোটেলে খাবার খাওয়া নিয়ে বসাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতন্ডায় জড়ায় দুই গ্রুপের কর্মীরা৷

গত রাতেই শাটল ট্রেন বগী ভিত্তিক ছাত্রলীগের গ্রুপ সিএফসি এবং সিক্সটি নাইনের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। সেই রেশ ধরে আজ দুপুর থেকে ফের সংঘর্ষে জড়ায় উভয় গ্রুপ। এ সময় উভয় পক্ষকে ধাওয়া পাল্টা ধাওয়া, ঢিল ছোড়াছুড়ির পাশাপাশি দেশীয় অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে।

আমাদের চবি প্রতিনিধি জানিয়েছে দুপুর সোয়া একটা থেকে দুপুর তিনটা পর্যন্ত শাহ আমানত হল ও শাহ জালাল হলে ছাত্রলীগের দুই গ্রুপকে উত্তেজিত দেখা গেছে। হলগুলোতে ছাত্রলীগকে বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে যেতে দেখা গেছে।

চবির সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ বাংলাদেশ বুলেটিনকে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে।

শাটল ট্রেন বগী ভিত্তিক ছাত্রলীগ সমর্থিত একটি গ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং অপর গ্রুপটি সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুশারিরা নিয়ন্ত্রন করেন৷

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy