মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ধানবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন-

2023-06-02T07:04:23+00:00
2023-06-02T08:00:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩, ৭:০৪ এএম   (ভিজিট : ১৬২)
X

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ধানবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন- জাহিদ হোসেন (২৫) ও মো. সাজেদ মিয়া। 

বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সুফিয়া রোড ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় আবুল বাশার (৫০) নামে একজন আহত হয়েছেন। তিনি মিরসরাইয়ের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ধানবোঝাই পিকআপটি চট্টগ্রামমুখী ছিল। গাড়িটি দুর্ঘটনাস্থলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত দুজনের মরদেহ পুলিশকে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy