কাভার্ডভ্যানের চাপায় যুবকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির জিরোমাইল ২০ নম্বর এলাকায় বিকল গাড়ি ঠিক করার সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের চাপায় আবদুল্লাহ (২৬)

2023-06-02T07:13:29+00:00
2023-06-02T07:13:29+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কাভার্ডভ্যানের চাপায় যুবকের মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩, ৭:১৩ এএম   (ভিজিট : ১৭০)
X

খাগড়াছড়ির জিরোমাইল ২০ নম্বর এলাকায় বিকল গাড়ি ঠিক করার সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের চাপায় আবদুল্লাহ (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, একটি মিনি ট্রাক খাগড়াছড়ি থেকে আম নিয়ে রওনা হয়। পরে জিরোমাইল এলাকায় পৌঁছালে ট্রাকটি বিকল হয়ে যায়। তবে সেখানে ট্রাকটি ঠিক করতে আবদুল্লাহ নামে এক মেকানিককে নিয়ে যাওয়া হয়। কিন্তু মেরামত কাজ চলাকালে চট্টগ্রাম থেকে আসা কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy