যাত্রাবাড়ী চৌরাস্তায় বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় একটি দ্রুতগতির বাসের ধাক্কায় মো. মিরাজ মিয়া (২৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

2023-06-02T11:21:05+00:00
2023-06-02T11:21:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যাত্রাবাড়ী চৌরাস্তায় বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩, ১১:২১ এএম   (ভিজিট : ২৭৮)
X

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় একটি দ্রুতগতির বাসের ধাক্কায় মো. মিরাজ মিয়া (২৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২ জুন) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তুহিন বলেন, ওই যুবক যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় হেঁটে যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত যুবকের বাবার নাম মো. লোকমান খান। তবে তার পুরো ঠিকানা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা আছে বলে জানান তিনি।


বাবু/জেএম 






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy