অভিযোগ তদন্তে গিয়ে গ্রামবাসীর হামলার শিকার পুলিশ

রংপুর প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের গঙ্গাচড়ায় একটি অভিযোগ তদন্তে গিয়ে গ্রামবাসীর হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে রেজায়ে রাব্বি নামে

2023-06-03T08:53:46+00:00
2023-06-03T08:53:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অভিযোগ তদন্তে গিয়ে গ্রামবাসীর হামলার শিকার পুলিশ
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ৮:৫৩ এএম   (ভিজিট : ১৪৬)
X

রংপুরের গঙ্গাচড়ায় একটি অভিযোগ তদন্তে গিয়ে গ্রামবাসীর হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে রেজায়ে রাব্বি নামে এক উপপরিদর্শকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


শুক্রবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর চৌধুরীহাট দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


এ ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন–জাকির হোসেন (৩৭), ময়না বেগম (৪০) ও মিরকুলাল (৪৫)।


প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর নগরীর সিও বাজার এলাকার মাহবুবুর রহমান (৭০) উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর চৌধুরীহাট দোলাপাড়া এলাকার আশরাফুলের (৪০) কাছ থেকে ৭৫ শতক জমি বায়নাপত্র করেন। তাতে উল্লেখ রয়েছে, ছয় মাসের মধ্যে জমির সম্পূর্ণ টাকা বুঝিয়ে দিয়ে জমির মালিকের কাছ থেকে দলিল করে নেবেন মাহবুবুর রহমান। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও টাকা বুঝিয়ে দিয়ে জমি দলিল করে নিতে ব্যর্থ হন তিনি।


ফলে জমির মালিক আশরাফুল শুক্রবার তার জমিতে গাছ লাগাতে গেলে মাহবুবুর থানায় অভিযোগ দেন। অভিযোগ পেয়ে পাঁচ পুলিশ সদস্য অভিযোগের তদন্ত করতে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় আশরাফুলকে পুলিশ গাড়িতে তুলে নিয়ে আসতে চাইলে গ্রামের লোকজন বাধা দেন এবং পুলিশের কাছে থাকা অস্ত্র কেড়ে নিয়ে তাদের উপর হামলা চালান। এতে চার পুলিশ সদস্য আহত হন।


খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করতে গেলে এক পর্যায়ে স্থানীয় লোকজনের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান। এ সময় এক নারীসহ তিনজনকে আটক করে পুলিশ।


এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রীতি সাহা বলেন, আহত উপপরিদর্শকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসা হবে।


বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy