ভোলায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলায় মোটরসাইকেল এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরে আলম (৩৫) ও আবুল কালাম (৪৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত

2023-06-03T10:49:01+00:00
2023-06-03T10:49:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ১০:৪৯ এএম   (ভিজিট : ১৫৩)
X

ভোলায় মোটরসাইকেল এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরে আলম (৩৫) ও আবুল কালাম (৪৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা দুইজনই দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়ন যুবদল নেতা ছিলেন।

শুক্রবার (২ জুন) নিহত দুইজন মোটরসাইকেলযোগে নুরমিয়ারহাট এলাকায় সিহাব নামে এক ব্যক্তির স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে বিকাল ৫টার দিকে দৌলতখান উপজেলার নুরমিয়ার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy