ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

সারাবাংলা

মাগুরা ঝিনাইদহ মহাসড়কের ইটখোলা বাজারে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে মো. আব্দুল ওয়াদুদ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত

2023-06-03T11:02:30+00:00
2023-06-03T11:02:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ১১:০২ এএম   (ভিজিট : ১৩৫)
X

মাগুরা ঝিনাইদহ মহাসড়কের ইটখোলা বাজারে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে মো. আব্দুল ওয়াদুদ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২ জুন) রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওয়াদুদ কুষ্টিয়া জেলার কৃত্তি নগরের রইস উদ্দিনের ছেলে। মাগুরা ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার মো. সোহাগউজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাগুরা ঝিনাইদমুখী একটি ট্রাকের সঙ্গে একই দিকে থাকা আসা মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি বাম দিকে হেলে পড়লে আরোহী আব্দুল ওয়াদুদ ডান দিকে ট্রাকের নিচে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবাদুল ওয়াদুদকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ওসি সেকেন্দার আলী জানান, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে সদর থানার একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রয়েছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy