কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ৩ সিএনজি যাত্রীর মৃত্যু

কালীগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৪০), মিজানুর রহমান(৩৫) ও মুন্নি বেগম (৪৫) নামে তিন সিএনজি যাত্রী

2023-06-03T12:11:19+00:00
2023-06-03T12:11:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ৩ সিএনজি যাত্রীর মৃত্যু
কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ১২:১১ পিএম   (ভিজিট : ১৪৮)
X

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৪০), মিজানুর রহমান(৩৫) ও মুন্নি বেগম (৪৫) নামে তিন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এসময় সিএনজিতে থাকা আরও ৫ যাত্রী আহত হয়।

শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার কাকিনা ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কবি শেখ ফজলুল করিম স্মৃতি কলম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, রংপুর থেকে একটি সিএনজি পাটগ্রাম উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল।

পথিমধ্যে কালীগঞ্জ উপজেলার কাকিনা কবি শেখ ফজলুল করিম স্মৃতি কলম নামক স্থানে একটি মালবাহী ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি। এসময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আনার পথে একজনের মৃত্যু হয়। এ সময় সিএনজিতে থাকা নারীসহ ৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্নি বেগম নামে যাত্রী সকালে মারা যান।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে এক যাত্রী ও অপর এক যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy