মায়ের সাথে অভিমান করে কিশোরের আত্মহত্যা

বরিশাল প্রতিনিধি

সারাবাংলা

মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মহিউদ্দিন মৃতুল নামের এক কিশোর। শনিবার দুপুর ৩টায় ঝালকাঠি

2023-06-04T08:10:01+00:00
2023-06-04T08:10:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মায়ের সাথে অভিমান করে কিশোরের আত্মহত্যা
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ৮:১০ এএম   (ভিজিট : ১৫৭)
X

মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মহিউদ্দিন মৃতুল নামের এক কিশোর। শনিবার দুপুর ৩টায় ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি টেম্পুষ্টান্ড ব্রীজ সংলগ্ন আমির আলী হাওলাদারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত মৃতুলের মা তাসলিমা বেগম বলেন, 'আমার ছোট ছেলে কলেজ রোড এলাকায় গ্রীল ওয়ার্কসপে কাজ করত। গত সাত দিন কাজে যায় না। মোবাইল কেনার জন্য টাকা চায় প্রতিদিন। আমি টাকা যোগার করে দিতে না পাড়ায় আত্মহত্যা করেছে। '

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার আত্মহত্যার তথ্য নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করেছি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এর বাইরে যদি কিছু থাকে সেটা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর যানা যাবে।

সুরতহাল শেষে লাশের ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy