শায়েস্তাগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আহতরা সবাই বাসের

2023-06-04T10:57:32+00:00
2023-06-04T10:57:32+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শায়েস্তাগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ১০:৫৭ এএম   (ভিজিট : ২৫৯)
X


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আহতরা সবাই বাসের যাত্রী।

রোববার (৪ জুন) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩ জন সিএনজিচালক ও যাত্রী। তারা হলেন অটোরিকশা যাত্রী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার লঘু চৌধুরীপাড়া আজির হোসেনের ছেলে মো. জিয়াউল হোসেন (৩৫), আজমিরীগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মো. মুছা মিয়া (৭০), চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে চালক রফিক মিয়া (৩৬)।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক কামাল ও এসআই রফিকুল ইসলাম জানান, হবিগঞ্জ থেকে ঢাকায় ছেড়ে যাওয়া মডার্ণ বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৩ যাত্রী নিহত হন। এ সময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে বাসে থাকা ১০ যাত্রী আহত হন।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy