শীতলক্ষ্যায় ডকইয়ার্ডে জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জে রূপগঞ্জ ইছাপারা এলাকায় শীতলক্ষ্যা নদী তীরের ডকইয়ার্ডে মেরামত করতে আনা নোঙর করা ‘সাঙ্গাইল ৮’ নামে একটি জাহাজে

2023-06-04T11:18:52+00:00
2023-06-04T11:18:52+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
শীতলক্ষ্যায় ডকইয়ার্ডে জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ১১:১৮ এএম   (ভিজিট : ২১৬)
X


নারায়ণগঞ্জে রূপগঞ্জ ইছাপারা এলাকায় শীতলক্ষ্যা নদী তীরের ডকইয়ার্ডে মেরামত করতে আনা নোঙর করা ‘সাঙ্গাইল ৮’ নামে একটি জাহাজে জমে থাকা গ্যাস বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মো. হুমায়ূন কবীর (৫৪), মো. রাকিব (২৪), ইমতিয়াজ (৪২), রুবেল, সোহেল ও ইমন।  দুর্ঘটনার সময়  শ্রমিকরা ওই জাহাজের কেবিনে ঘুমিয়ে ছিলেন।

শনিবার (৩ জুন) দিবাগত রাত পৌনে ২ টার দিকে এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট দুই ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে ৪ টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে তেলের কাঁচামালবাহী (ন্যাফথা) লাইটার জাহাজ সাংহাই-৮ ঘোড়াশাল এলাকায় একটি কারখানায় মালামাল খালাস করে মুড়াপাড়া দড়িকান্দি এলাকায় কোম্পানির নিজস্ব ডকইয়ার্ডে নোঙ্গর করে।

ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওসমান গনি জানিয়েছেন, শীতলক্ষ্যা নদীর ইছাপুরা এলাকায় কিং ফিসার শিপইয়ার্ড নামের একটি ডকইয়ার্ডে মেরামত করতে আসা তেল রিফায়ারিং করা উপাদান নেপকিন বহন করা জাহাজটিতে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে আগুন ধরে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতাউর রহমান জানান, তেলের ট্যাংকারে গ্যাস জমে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

উল্লেখ্য, পাঁচ মাস আগে একই জাহাজে তেলের ট্যাংকার বিস্ফোরণে এক শ্রমিক মারা যান।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy