শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজের ২৫ বছর উপলক্ষে রজতজয়ন্তী ও স্মরণিকা প্রকাশ অনুষ্ঠান

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সির তাল্লুক গ্রামে ১৯৯৫ সালে বিশিষ্ট শিক্ষানুরোগী বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক

2023-06-04T17:06:07+00:00
2023-06-04T17:06:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজের ২৫ বছর উপলক্ষে রজতজয়ন্তী ও স্মরণিকা প্রকাশ অনুষ্ঠান
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ৫:০৬ পিএম   (ভিজিট : ৪০২)
X


বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সির তাল্লুক গ্রামে ১৯৯৫ সালে বিশিষ্ট শিক্ষানুরোগী বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক মহাসচিব মরহুম আলহাজ্ব মাওলানা এম এ লতিফ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা প্রতিষ্ঠিত করেন শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজ।

রবিবার (৪ জুন) সকাল দশটায় শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজের মিলনায়তনে ২৫ বছর রজত জয়ন্তী উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন ও বিতরণ অনুষ্ঠান এর মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করা হয়।

কলেজ গভর্নিং বডি সভাপতি ও স্মরণিকা প্রকাশ কমিটির প্রধান উপদেষ্টা প্রকৌশলী ডক্টর আলী আকবর মল্লিকের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক ড. চিন্ময় হাওলদার, কলেজ কমিটির দাতা সদস্য আলহাজ্ব ফয়জুর আলী মল্লিক , বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ জাকারিয়া আলম, কলেজ অধ্যক্ষ সরদার জহির উদ্দিন, অনুষ্ঠান সঞ্চালন করেন পদার্থবিদ্যার সহকারী অধ্যাপক দিগ বিজয় শমাদ্দার ও প্রমূখ। মোড়ক উন্মোচন ও স্মরণিকা বিতরণ অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলীর ডক্টর আলী আকবর মল্লিক তিনি বলেন, স্মরণিকা প্রকাশের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের জন্মের সূত্রপাত থেকে শুরু করে প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত সকল বিষয়ের ইতিহাস তুলে ধরা হয় আর এই ইতিহাসের মাধ্যমে অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে মেলবন্ধন সৃষ্টি হয়।

-বাবু/এ.এস







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy