ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৭ জন, ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

গেল ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও তিনজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে

2023-06-04T17:45:28+00:00
2023-06-04T17:45:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৭ জন, ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ৫:৪৫ পিএম   (ভিজিট : ৩০৬)
X


গেল ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও তিনজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৭ জন।

রোববার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩ জুন) সকাল ৮টা থেকে রোববার (৪ জুন) একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ৯৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮৭ জন ঢাকায় চিকিৎসাধীন। বাকি ১০ জন রাজধানীর বাইরে চিকিৎসা নিচ্ছেন। এই সময় আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৮৭ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৩৮ জন। এ ছাড়া ঢাকার বাইরে ৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

-বাবু/এ.এস





  বিষয়:   ডেঙ্গু  আক্রান্ত 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy