সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রিপন (৩৬) ও মো. নাছির উদ্দিন (২৮) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

2023-06-05T07:58:38+00:00
2023-06-05T07:58:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ৭:৫৮ এএম   (ভিজিট : ২১৯)
X

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রিপন (৩৬) ও মো. নাছির উদ্দিন (২৮) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মো. নুর হোসেন (২৭) নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হন।  


রোববার (৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চিলাদি উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। 


মৃত মো. রিপন উপজেলার চিলাদি গ্রামের উদানিয়া বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে ও মো. নাছির উদ্দিন পাঁচতুপা গ্রামের মিয়াজী বাড়ির মৃত আবু বকরের ছেলে।  


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদি উত্তর পাড়ায় আবু সওদাগরের বাড়ির সামনে আবুল খায়ের নামে এক ব্যক্তির দোকান নির্মাণের জন্য পিলার পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। সে সময় লম্বা একটি লোহার রড ঘুরিয়ে পিলারে বসাচ্ছিলেন রাজমিস্ত্রী রিপন ও নাছির। তখন উপরে থাকা একটি বৈদ্যুতিক তারের সঙ্গে রডটি লেগে যায়। এতে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।


সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া মৃতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 


বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy