আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে রান্না করতে গিয়ে পড়নের কাপড়ে আগুন লেগে দগ্ধ গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার

2023-06-05T09:23:46+00:00
2023-06-05T09:23:46+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ৯:২৩ এএম   (ভিজিট : ১৫৪)
X

গাজীপুরের শ্রীপুরে রান্না করতে গিয়ে পড়নের কাপড়ে আগুন লেগে দগ্ধ গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শেফালী খাতুন (৩৫) উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

বরমী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মো. হাদিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার শেফালী আগুনে দ্বগ্ধ হয়। রোববার সন্ধ্যায় সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার স্বজনরা আমার কাছ থেকে সন্ধ্যায় একটি অকাল মৃত্যুর প্রত্যয়ন নিয়েছে।

নিহত শেফালীর প্রতিবেশী সায়েম প্রধান জানান, তিন ছেলে ও স্ত্রী শেফালীকে নিয়ে স্বামী নজরুল ইসলাম বরমীর পাঠাকটেক এলাকায় বসবাস করতেন।

শনিবার দুপুরে রান্না ঘরে রান্না করার সময় হঠাৎ তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। এসময় সে চিৎকার করলে প্রতিবেশীরা গিয়ে তার গায়ের আগুন নেভায়। পরে তাকে দ্বগ্ধ অবস্থায় বিকেলে তাকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, এমন খবর শুনেছি, বিষয়টি খোঁজ খবর নেয়া হচ্ছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy