শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের সাথে ভটভটির সংঘর্ষে রাহাদ আলী (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার মা

2023-06-05T10:35:42+00:00
2023-06-05T10:35:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ১০:৩৫ এএম   (ভিজিট : ১৬৮)
X

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের সাথে ভটভটির সংঘর্ষে রাহাদ আলী (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার মা রুনি বেগম এক পা হারিয়ে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  

রবিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রসুলপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। মা ও শিশু শিবগঞ্জ পৌর এলাকার তরকারিপট্টি মহল্লায় বসবাস করতো।

স্থানীয়রা জানান, শিশু রাহাদ মায়ের সঙ্গে ভটভটিতে রসুলপুর হতে শিবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল।  রসুলপুর মোড়ে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যায় শিশু রাহাদ। এ সময় শিশু রাহাদের মায়ের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সড়ক দুর্ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত শিশুর মাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy