মুক্তিপণ না পেয়ে যুবকের কবজি কর্তন

টেকনাফ প্রতিনিধি

সারাবাংলা

অপহরণকারীদের দৌরাত্ম্য থামছে না। তিন বন্ধুকে অপহরণ করে খুনের ঘটনার রেশ না কাটতেই এবার এক রোহিঙ্গা যুবকের হাতের

2023-06-05T11:00:20+00:00
2023-06-05T11:02:56+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মুক্তিপণ না পেয়ে যুবকের কবজি কর্তন
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ১১:০০ এএম  আপডেট: ০৫.০৬.২০২৩ ১১:০২ এএম  (ভিজিট : ২০১)
X

অপহরণকারীদের দৌরাত্ম্য থামছে না। তিন বন্ধুকে অপহরণ করে খুনের ঘটনার রেশ না কাটতেই এবার এক রোহিঙ্গা যুবকের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করেছে অপহরণকারীরা।


ওই যুবকসহ পাঁচ রোহিঙ্গাকে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করা হয়। হাতের কবজি বিচ্ছিন্ন হওয়া যুবক আলী খালী রোহিঙ্গা ক্যাম্পের শামসুল আলমের ছেলে জাহাঙ্গীর আলম।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২ জুন পাহাড়ি সন্ত্রাসীরা হ্নীলা আলীখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়া সংলগ্ন দোকান থেকে পাঁচ রোহিঙ্গাকে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।


ওসি আরও বলেন, শনিবার সন্ধ্যার পর অপহৃত জাহাঙ্গীর আলমকে হাতের কবজি কেটে ছেড়ে দেয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। অপহরণকারীরা একজনকে কবজি কেটে ছেড়ে দিলেও অপর চারজনকে ছেড়ে দেয়নি। তাদের উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy