হবিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের লাখাই থানার পাশে একটি ধান খেত থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার সকালে

2023-06-05T12:07:01+00:00
2023-06-05T12:07:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হবিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ১২:০৭ পিএম   (ভিজিট : ১৩৯)
X

হবিগঞ্জের লাখাই থানার পাশে একটি ধান খেত থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

উদ্ধার হওয়া মরদেহ একজন পুরুষের। যার বয়স প্রায় ৪০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।

লাখাই থানার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে, কোথাও তাকে হত্যা করে মরদেহ রাতের আধারে জমিতে ফেলে রেখে গেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। 

তিনি বলেন, মরদেহের এখনও পরিচয় শনাক্ত করা যায়নি। দেহের বেশিরভাগ অংশে পচন ধরে গেছে। এদিকে, এলাকায় ঘটনা ছড়িয়ে পড়লে মরদেহ দেখতে ভিড় জামায় শত শত উৎসুক জনতা।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy