কেন্দুয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালন

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

“প্ল্যাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্য পাশাপাশি সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্ল্যাস্টিক দূষণ এই

2023-06-05T15:37:04+00:00
2023-06-05T15:37:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালন
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ৩:৩৭ পিএম   (ভিজিট : ১৮২)
X


“প্ল্যাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্য পাশাপাশি "সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্ল্যাস্টিক দূষণ" এই শ্লোগানের আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় পালিত বিশ্ব পরিবেশ দিবস।

রবিবার (৫ জুন) সকাল ১১ টায় কেন্দুয়া উপজেলা প্রশাসন উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম।

আলোচনা সভায় ইউএনও কাবেরী জালাল বলেন, দিন দিন আমরা যেভাবে সুন্দর পরিবেশ হারাচ্ছি সেই পরিবেশ রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায়  সবুজ বাংলাদেশ বিনির্মানে সকলকে বাড়ির আঙ্গিনায়, রাস্তাঘাটে অর্থাৎ যে যেখানে পারেন সেখানেই একটি করে গাছের চারা লাগানোর জন্য জোর সুপারিশ করেন।

ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য কেন্দয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন ভুঞা,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, কেন্দুয়া থানা পুলিশ কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা, উপজেলা সহকার্রী শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম জিলানী,কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব সভাপতি  সমরেন্দ্র বিশ্ব শর্মা ও কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ছানা প্রমূখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দসহ সূধীজন উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy