নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কাপাসিয়ায় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মাহাবুব কাজী, তিনি কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেইলগাঁও

2023-06-06T07:33:46+00:00
2023-06-06T07:33:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৭:৩৩ এএম   (ভিজিট : ১৭৩)
X

গাজীপুরের কাপাসিয়ায় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মাহাবুব কাজী, তিনি কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেইলগাঁও গ্রামের আলম কাজীর দ্বিতীয় ছেলে। সোমবার বিকেলে সংবাদ পেয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

এলাকাবাসী জানান, সে স্থানীয় একটি চায়ের দোকানে কাজ করতো। প্রতিদিনের মত সোমবার দুপুরের দিকে শীতলক্ষ্যা নদীর তারাগঞ্জ বাজারের পাশের নদীর ঘাটে গোসল করতে যায় মাহবুব। সে সাঁতার জানতো না। সাঁতার না জানার কারণে গোসল করতে গিয়ে নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মিলে নদীতে খোঁজাখুঁজি করলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এইচ এম লুৎফুল কবীর জানান, তারাগঞ্জ বাজারের বাসেদের চায়ের দোকানে কাজ করতো মাহবুব। প্রতিদিনই দুপুর বেলায় নদীতে গোসল করতে যেত সে। সোমবার দুপুরেও নদীতে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত নদীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy