ভোট কেন্দ্রের ভেতরে বাইরে স্থাপন হচ্ছে দুই হাজার সিসি ক্যামেরা

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

আর মাত্র ৫ দিন পরেই বহুল প্রতীক্ষিত খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন। শেষ সময়ের প্রচার-প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ

2023-06-06T11:43:40+00:00
2023-06-06T11:43:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এগিয়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি
ভোট কেন্দ্রের ভেতরে বাইরে স্থাপন হচ্ছে দুই হাজার সিসি ক্যামেরা
৫ হাজার ৪৮৫ কর্মকর্তার প্রশিক্ষণ সম্পন্ন
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ১১:৪৩ এএম   (ভিজিট : ১৩২)
X

আর মাত্র ৫ দিন পরেই বহুল প্রতীক্ষিত খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন। শেষ সময়ের প্রচার-প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে খুলনা নগরীর বেশিরভাগ ওয়ার্ডে। নির্বাচন নির্বিঘ্নে শেষ করতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। ইতোমধ্যে ৫ হাজার ৪৮৫ জন ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

ভোটগ্রহণ কার্যক্রম মনিটর্রিং করতে প্রতিটি ভোট কেন্দ্র এবং বুথের সামনে স্থাপন করা হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। ৩১টি ওয়ার্ডে স্থাপন করা প্রায় দুই হাজার ক্যামেরার মাধ্যমে ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরাসরি মনিটর্রিং করবে সিইসিসহ অন্য কমিশনাররা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, কেসিসিতে এ বছর ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন। নগরীর ৩১টি ওয়ার্ডের ২৮৯টি ভোট কেন্দ্রে তার ভোট প্রদান করবেন। ভোটগ্রহণ কার্যক্রম সহজ করতে এসব কেন্দ্রে ১ হাজর ৭৩২টি বুথ স্থাপন করা হবে। ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৮৯ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৭৩২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৩ হাজার ৪৬৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, এবারের নির্বাচনে ভোট কেন্দ্র রয়েছে ২৮৯টি। প্রতিটি ভোট কেন্দ্রের সামনে একটি করে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে। এছাড়া ১ হাজার ৭৩২টি ভোট কক্ষের প্রতিটিতে একটি করে ক্যামেরা স্থাপন করা হচ্ছে। রোববার তিনি এবং সহকারী রিটার্নিং কর্মকর্তারা সরেজমিনে ভোট কেন্দ্রগুলো ঘুরে কোথায় ক্যামেরা স্থাপন করা হবে তা সংশ্লিষ্টদের দেখিয়ে দেন। ইতোমধ্যে ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ জানান, ইতোমধ্যে ইভিএম মেশিন খুলনায় এসেছে। ইভিএম মেশিনসহ ভোটগ্রহণের সরঞ্জাম আগামী ১১ জুন বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে ভোট কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। ১২ জুন ভোটগ্রহণ শেষে রাতে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে ফলাফল ঘোষণা করা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy