নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ২

মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

2023-06-06T13:23:37+00:00
2023-06-06T13:23:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ২
মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ১:২৩ পিএম   (ভিজিট : ৩২৬)
X

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৫ জুন) রাতে লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামের মৃত এম এ আলিম মল্লিকের ছেলে খসরুজ্জামান মল্লিক (৩৫) ও একই উপজেলার বয়রা গ্রামের জাহাঙ্গীর কাজীর ছেলে বকুল কাজী (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ডিবি পুলিশ পরিদর্শক মো. সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর ইউনিয়নের অন্তর্গত পাচুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় খসরুজ্জামানের নিকট থেকে ২৬ পিস ও বকুলের নিকট থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy