চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলায় গ্রেফতার ২

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

প্রায় আড়াই মাস পর চট্টগ্রামের আনোয়ারা থানার এলাকা থেকে চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলার প্রধান আসামীসহ দুই জনকে গ্রেফতার

2023-06-06T13:40:42+00:00
2023-06-06T13:40:42+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলায় গ্রেফতার ২
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ১:৪০ পিএম   (ভিজিট : ১৫২)
X

প্রায় আড়াই মাস পর চট্টগ্রামের আনোয়ারা থানার এলাকা থেকে চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলার প্রধান আসামীসহ দুই জনকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ ।  

গ্রেফতারকৃত দুই আসামিকে সোমবার নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মো. কামাল (২৪) এবং আলী হোসেন (২২) তারা দু’জনই উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের গন্ধবপুর এলাকার মৃত আমান মিয়ার ছেলে। 

সোমবার ( ৫ জুন) কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার (৪ জুন) কেন্দুয়া থানার এস আই তাপস বনিকের নের্তৃত্বে একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ও সোর্সের মাধ্যমে চট্টগ্রামের আনোয়ারা থানার এলাকায় অভিযান চালিয়ে আসামি আপন দুই ভাই মো. কামাল ও আলী হোসেনকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, গ্রেফতার মো. কামাল ও আলী হোসেনকে প্রাথমিক  জিজ্ঞাসাবাদে ওই ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পর আইনের হাত থেকে বাঁচার জন্য তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

প্রসঙ্গত, মামলার বরাতে জানা যায়, নোয়াদিয়া গ্রামের সোহেল মিয়ার বড় ভাই আনিস মিয়ার সঙ্গে একই গ্রামের আমান মিয়ার ছেলে আলী হোসেন ও কামাল মিয়ার আগেই পূর্বশত্রুতা ছিল। এরই মধ্যে গত (২০ মার্চ) সন্ধ্যায় স্থানীয় বাজারে মানিক মিয়ার দোকানে কেরাম খেলা নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষ মারামারিতে জড়ালে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে গুরুতর আহত হন সোহেল মিয়া। পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত (২১ মার্চ) দুপুরে ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy