ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৯৬

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ৯৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে

2023-06-06T17:00:49+00:00
2023-06-06T17:00:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৯৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৫:০০ পিএম   (ভিজিট : ১৪৪)
X


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ৯৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত নতুন ভর্তি রোগীর ৮৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে সাতজন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশে মোট ৪১৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৫২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৬১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট দুই হাজার ৫৭৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় এক হাজার ৮৭০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭০৩ জন রয়েছেন। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী দুই হাজার ১৪৩ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী এক হাজার ৫০৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৬৩৯ জন।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   ডেঙ্গু  আক্রান্ত 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy