শ্রীমঙ্গলের লাখাইছড়া চা-বাগানে নিরাপদ পানি সরবরাহ ইউনিটের উদ্বোধন

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ফিনলে টি কোম্পানির লাখাইছড়া চা বাগানের বেনিয়া টিলার ১৫০ পরিবারের পানিয়-জলের সমস্যা সমাধানে ‘সমগ্রদেশে

2023-06-06T17:41:53+00:00
2023-06-06T17:41:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলের লাখাইছড়া চা-বাগানে নিরাপদ পানি সরবরাহ ইউনিটের উদ্বোধন
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৫:৪১ পিএম   (ভিজিট : ১৬৪)
X

শ্রীমমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ফিনলে টি কোম্পানির লাখাইছড়া চা বাগানের বেনিয়া টিলার ১৫০ পরিবারের পানিয়-জলের সমস্যা সমাধানে ‘সমগ্রদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় কমিউিনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট’ স্থাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ জুন) সকালে উপজেলার লাখাইছড়া চা বাগানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইউসুফ হোসেন খান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গির হোসেন সরদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শ্রীমঙ্গলের প্রকৌশলী মো. সাইফুল ইসলাম।

উল্লেখ্য, লাখাইছড়া চা বাগানের বেনিয়া টিলায় প্রায় ১৫০ পরিবার বসবাস করছেন। দীর্ঘদিন ধরে এ টিলার বাসিন্দারা প্রায় ৫০০ ফুট নিচে অবস্থিত ছড়া থেকে খাবার পানি ও দৈনন্দিন কর্মের পানি সংগ্রহ করতেন। এ প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy