বগুড়ায় পুলিশ কাস্টোডি থেকে ছিনিয়ে নেয়া আসামি গ্রেফতার

মাহফুজ মন্ডল, বগুড়া

সারাবাংলা

বগুড়ার গাবতলীতে পুলিশের ওপর হামলা চালিয়ে খোকন চন্দ্র রায় নামে এক মাদক মামলার আসামিকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়ার অভিযোগ

2023-06-06T18:02:01+00:00
2023-06-06T18:02:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বগুড়ায় পুলিশ কাস্টোডি থেকে ছিনিয়ে নেয়া আসামি গ্রেফতার
মাহফুজ মন্ডল, বগুড়া
প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৬:০২ পিএম   (ভিজিট : ৩০৩)
X

বগুড়ার গাবতলীতে পুলিশের ওপর হামলা চালিয়ে খোকন চন্দ্র রায় নামে এক মাদক মামলার আসামিকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনার সাত ঘন্টা পর পুলিশ পুনরায় তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত খোকন চন্দ্র রায় উপজেলার  মড়িয়া হিন্দুপাড়া গ্রামের শ্রী রবিয়া খোকার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ জুন সোমবার সন্ধ্যায় উপজেলার মহিষাবান ইউনিয়নের মড়িয়া হিন্দুপাড়া নিজ বাড়ি থেকে মাদকদ্রব্যসহ পুলিশ খোকন চন্দ্র রায়কে গ্রেপ্তার করে। 

হ্যান্ডকাপ পরিয়ে একটি গাছের সাথে আটকিয়ে রেখে পুলিশ যখন আসামির বাড়ি তল্লাশি করেছিল। এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ পুলিশের উপর চড়াও হয়ে ওই গাছ কেটে মাদক ব্যবসায়ী খোকন চন্দ্র রায়কে ছিনিয়ে নিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাকে উদ্ধার করতে না পারলেও নানা কৌশলে এবং এলাকাবাসীর সহযোগিতায় ঘটনার প্রায় সাত ঘণ্টা পর সোমবার রাতেই হ্যান্ডকাপসহ পুনরায় তাকে গ্রেফতার করে। 

এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের সূত্র ধরে পুলিশ মাদকসহ তাঁকে আটক করলে স্থানীয় লোকজন পুলিশের উপর চড়াও হয়ে জোরপূর্বক আসামিকে ছিনিয়ে নেয়। পরে ওই রাতেই আসামিকে পুনরায় গ্রেফতার করা হয়। আসামি খোকন চন্দ্র রায়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

পুলিশ জানায়, উপজেলার গোলাবাড়ি বন্দরে ওষুধের দোকানের অন্তরালে সে মাদক ব্যবসা করতো বলে অভিযোগ রয়েছে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy