অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে জরিমানা

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

সারাবাংলা

ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই বালু ব্যবসায়ীকে ৭ লাখ টাকা জরিমানা করেছে

2023-06-06T18:22:56+00:00
2023-06-06T18:22:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে জরিমানা
জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৬:২২ পিএম   (ভিজিট : ১৪৭)
X

ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই বালু ব্যবসায়ীকে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৬ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের জরিমান করা হয়। নলছিটির সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় অভিযানটি পরিচালনা করেন।
জরিমানা প্রাপ্তরা হলেন,পটুয়াখালীর কেশবপুর এলাকার হালিম হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (৪৭) ও বরিশাল বানারিপাড়ার রাজ্জাকপুর এলাকার মাহাবুব ডাকুয়ার ছেলে রিমন ডাকুয়া (২০)।


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় জানান, অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নাসির হাওলাদারকে ৫ লাখ ও রিমন ডাকুয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সমাপ্তি রায় বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খননযন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবে না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy