প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৬:৩৩ পিএম (ভিজিট : ১৯১)

X
খুলনার পাইকগাছায় ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় ৪ মে রোববার থেকে ৬ মে মঙ্গলবার পর্যন্ত উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে ৩০ জন করে ৩ ব্যাচে ৯০ জন কৃষককে জলবায়ু সহনশীল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিসহ ফসলের বৈচিত্রায়নের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ৩ দিনব্যাপী প্রশিক্ষণে সংশ্লিষ্ট কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্পসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান মহাদেব চন্দ্র সানা।
অতিরিক্ত উপ-পরিচালক পিপি এসএম মিজান মাহমুদ, মনিটরিং অফিসার ধীমান মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা শাহজান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন ও এনামুল হক। ৩ দিনে কৃষকদের পলি-মালচের মাধ্যমে উচ্চ মূল্যের সবজি চাষ, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি, সর্জন পদ্ধতিতে ফল ও সবজি চাষ, লবণাক্ততা সহনশীল নিরাপদ সবজি চাষ, অগভীর রিজ এবং ফারো পদ্ধতিতে সবজি চাষ, আইলে লতানো সবজি চাষ, ঘেরের পাড়ে নিরাপদ সবজি চাষ, কেচোঁ সারের ব্যবহার ও উৎপাদন, অমৌসুমে তরমুজ ও কলা চাষ, পতিত জমিতে মিনি পুকুর ভিত্তিক তরমুজ চাষ, ফল বাগান ব্যবস্থাপনা, চুইঝাল, আদা, হলুদের আন্তঃফসল চাষ, লবণ সহিষ্ণ জাতের ধান চাষ ও পেঁপের সাথে আদা ও হলুদের মিশ্র চাষসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বাবু/জেএম