নীলফামারীতে তাপমাত্রা সর্বোচ্চ, জনজীবন অসহনীয়

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

জ্যৈষ্ঠের খরতাপে গরমে পুড়ছে নীলফামারী। তীব্র রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। প্রচন্ড গরমের সাথে পাল্লা দিয়ে

2023-06-06T18:40:34+00:00
2023-06-06T18:40:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে তাপমাত্রা সর্বোচ্চ, জনজীবন অসহনীয়
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৬:৪০ পিএম   (ভিজিট : ২২৩)
X

জ্যৈষ্ঠের খরতাপে গরমে পুড়ছে নীলফামারী। তীব্র রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। প্রচন্ড গরমের সাথে পাল্লা দিয়ে বিদ্যুতের লোডশেডিং চলায় মানুষজনের অবস্থা অসহনীয় হয়ে পড়েছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রের্কড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিন ধরে নীলফামারীতে তীব্র তাপদাহেঅস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই সূর্য জানাচ্ছিল তার ক্ষমতা। বেলা বাড়ার সাথে সাথে তাপদাহ’র মাত্রা আরও তীব্র আকার ধারণ করছে। জরুরী প্রয়োজন ছাড়া মানুষজন ঘরের বাহিরে বের হচ্ছে না। রাস্তা-ঘাটে মানুষের চলাচল কমে গেছে। এদিকে তাপদাহের সাথে শুরু হয়েছে ঘনঘন লোডশেডিং। দিন-রাত, এমনকি মধ্যরাতেও এলাকাভিক্তিক ভাগ করে লোডশেডিং দেয়া হচ্ছে। খরতাপ আর লোডশেডিং দু’টা মিলেই মানুষের জীবন-যাত্রা খুবই কষ্টকর হয়ে পড়েছে। রাতে ঘুমাতে না পেরে প্রচন্ড এই গরমে ক্লান্ত হয়ে পড়ছে মানুষ।

নীলফামারী সৈয়দপুর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, মঙ্গলবার বিকেল ৩টায় সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা রের্কড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মঙ্গলবারের এটাই সর্বোচ্চ তাপমাত্রা বলে তিনি জানিয়েছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy