যেসব এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বুধবার

2023-06-07T18:01:32+00:00
2023-06-07T18:01:32+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
যেসব এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩, ৬:০১ পিএম   (ভিজিট : ২৫৯)
X


গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার ১২টা থেকে রাত ০৮টা পর্যন্ত মোট আট ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে সাভার পৌর এলাকাসহ ভাটপাড়া, জলেশ্বর, রাজাশন, কমলাপুর, বলিয়ারপুর, কোন্ডা, হেমায়েতপুর, ফুলবাড়িয়া, ব্যাংকটাউন, ব্যাংক কলোনী, গেন্ডা, ইসলামপুর, ফাল্গুনি হাউজিং, নয়ারহাট, আকরান, কালিয়াকৈর, গৌরীপুর, খেজুর বাগান এবং আশুলিয়া, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এছাড়া, ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

-বাবু/এ.এস




  বিষয়:   গ্যাস  রাজধানী 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy