ডোমারে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

তীব্র দাবদাহ হতে মুক্তি ও বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করছেন নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি এলাকার কয়েক শত

2023-06-08T15:02:32+00:00
2023-06-08T15:02:32+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ডোমারে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৩:০২ পিএম   (ভিজিট : ২৯০)
X


তীব্র দাবদাহ হতে মুক্তি ও বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করছেন নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি এলাকার কয়েক শত মুসল্লী।

বৃহস্পতিবার (৮ই জুন) সকাল ১০টায় খানকায়ে কারামতিয়া শরীফ প্রাঙ্গনে চিলাহাটি দ্বীনি কাফেলার আয়োজনে খানকায়ে কারামতিয়া শরীফের সার্বিক সহযোগিতায় বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন মুসল্লীরা।

নামাজে সহস্রাধিক গ্রামবাসী অংশ নেন। নামাজে ইমামতি করেন চিলাহাটি ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক হযরত মাওলানা ক্বারী একরামুল হক। নামাজের পর খুৎবা পাঠ শেষে দোয়া পরিচালনাও করেন তিনি।

নামাজ শেষে ইমাম হযরত মাওলানা ক্বারী একরামুল হক বলেন, "মানুষ তার পাপের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। মানুষ, জীবজন্তু, পশুপাখি অনাবৃষ্টি ও অতি খরায় ভুগছে। তাই এ অবস্থা থেকে উত্তোরণের জন্য বৃষ্টির আশায় আমরা মহান আল্লাহপাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করে নামাজ আদায় করেছি।

বৃষ্টির জন্য প্রতিদিন সবাইকে ইস্তেগফার করার জন্য আহবান জানান তিনি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy