কালিহাতী পৌরসভার প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত এবং ২০২৩-২৪ অর্থবছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৮ জুন)

2023-06-08T20:05:21+00:00
2023-06-08T20:05:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতী পৌরসভার প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৮:০৫ পিএম   (ভিজিট : ২৮৬)
X

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত এবং ২০২৩-২৪ অর্থবছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে পৌর মেয়রের কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকারের সভাপতিত্বে ও পৌরসভার উচ্চমান সহকারী রফিকুল ইসলামের সঞ্চালনায় ৩৮ কোটি ২৮ লাখ ৭৪ হাজার ১৩৮ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন, পৌরসভার হিসাব রক্ষক মোহাম্মদ ছানোয়ার হোসেন। এর মধ্যে রাজস্ব বাজেট ৩ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ১৩৮ টাকা ও উন্নয়ন বাজেট ৩৪ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা।

এসময় প্রাক-বাজেট নিয়ে আলোচনায় অংশ নেন, পৌরসভার কাউন্সিলর অজয় কুমার দে সরকার, মো. দুলাল হোসেন, খন্দকার সাইদুর রহমান, আব্দুছ ছালাম, টিএলসিসি সদস্য মো. হোসেন আলী, ফজিলা আক্তার লিলি, যমুনা রানী ঘোষ, হেলেনা আক্তার, মো. নওসের আলী, আব্দুর রাজ্জাক, মনোয়ারা বেগম ও মো. শাহ আলম সিদ্দিকী।

এসময় পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা, পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর ও সহকারী প্রকৌশলী মোশারফ হোসেনসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy