মধ্যরাতে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন

সাঁথিয়া, বেড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার সাঁথিয়ায় মধ্যরাতে আগুন লেগে এক কৃষকের গোয়ল ঘড় ও স্বপ্নের দুইটি গাভীন গরু (গবাদি পশু ) পুড়ে

2023-06-08T20:51:54+00:00
2023-06-08T20:51:54+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মধ্যরাতে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন
সাঁথিয়া, বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৮:৫১ পিএম   (ভিজিট : ১৯১)
X

পাবনার সাঁথিয়ায় মধ্যরাতে আগুন লেগে এক কৃষকের গোয়ল ঘড় ও স্বপ্নের দুইটি গাভীন গরু (গবাদি পশু ) পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৭ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলাধীন নাগডেমড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আটিয়াপাড়া গ্রামের চকপাড়া মহল্লার মৃত শাহজাহান মোল্লার ছেলে দুলালের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। 

ক্ষতিগ্রস্ত দুলাল মোল্লা জানান, প্রতিদিনের মতোই পশুগুলোর পরিচর্যা ও খাবার খাইয়ে রাত ৯টার দিকে ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত ১২টার দিকে হঠাৎ টের পান তার গোয়ালে আগুন লেগেছে। আগুন নেভানোর জন্য পানির মোটর চালাতে গেলেও সে সময় বিদ্যুৎ ছিল না। তাঁর ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা  করেন। ততক্ষণে আগুনে তার দুইটি গরু পুড়ে মারা যায় এবং আরেকটি গরু পুড়ে আহত হয়। এ সময় আগুনে দুলাল মোল্লার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ব্যাপারে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার আগেই গরু ও ঘর পুড়ে যায়। এ ঘটনায় তার প্রায়  ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দুলাল মোল্লা জানান।

ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম প্রান্তিক এই কৃষকের দুইটি গাভীন গরু মারা যাওয়ায় তার ব্যাপক ক্ষতি হয়েছে। আরেকটি গরু বেঁচে আছে সেটার চিকিৎসার জন ৫ হাজার টাকা দিয়েছি। আগুনের সূত্রপাতের ব্যাপারে চেয়ারম্যান বলেন, গোয়ালে পাটকাঠি (শোলা) ছিল। হয়তো গোয়ালে চুলার ছাই দিয়ে ছিলেন সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy