জাতিকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে কাজ করে যাচ্ছে সরকার

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

জনগণের কাছে একজন সেবক হিসেবে বেঁচে থাকতে চান বলে মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল

2023-06-09T18:03:35+00:00
2023-06-09T18:03:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
জাতিকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে কাজ করে যাচ্ছে সরকার
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৬:০৩ পিএম   (ভিজিট : ২৬৭)
X

জনগণের কাছে একজন সেবক হিসেবে বেঁচে থাকতে চান বলে মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, জাতিকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে শেখ হাসিনা সরকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। বিশ্বের উন্নত দেশগুলোর শিক্ষা ব্যবস্থাকে অনুসরণ করে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ দান চলছে। তাই শিক্ষকদের সেভাবেই প্রশিক্ষিত করে তোলা হচ্ছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখেন। তিনি দেশের উন্নয়নে পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত। তাই আমি তার একজন কর্মী হিসাবে নিজেকে কখনো আপনাদের কাছে মন্ত্রী হিসাবে পরিচয় দিতে চাই না। আমি আপনাদের একজন সেবক হিসাবে বেঁচে থাকতে চাই। বৃহস্পতিবার বি‌কে‌লে পিরোজপুরের নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত পিবিজিএসআই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, শিক্ষা খাতের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ দূরদৃষ্টি ছিল। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শিক্ষা খাতকে গুরুত্ব দিয়েছিলেন। তার দৃষ্টি অত্যন্ত পরিকল্পিত ও বিজ্ঞানসম্মত ছিল। তার সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খাতের সকল প্রকল্পকে গুরুত্ব দিচ্ছেন।

নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, কলেজ অধ্যক্ষ ইকবাল হোসেন মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম। কর্মশারায় উপজেলা শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রধান শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের পাকুরিয়ায় সনাতন ধর্মীয় গনেশ পাগলের আশ্রমে গনেশ পাগলের স্মরণে আয়োজিত মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy