শেরপুরে হুইস্কি-বিয়ারসহ যুবক আটক

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ীতে ২৪ বোতল হুইস্কি ও ৪৪ ক্যান বিয়ারসহ আসাদুজ্জামান আপেল (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪।

2023-06-09T20:51:23+00:00
2023-06-09T20:51:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেরপুরে হুইস্কি-বিয়ারসহ যুবক আটক
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৮:৫১ পিএম   (ভিজিট : ২২৪)
X

শেরপুরের নালিতাবাড়ীতে ২৪ বোতল হুইস্কি ও ৪৪ ক্যান বিয়ারসহ আসাদুজ্জামান আপেল (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪। শুক্রবার ভোরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ঐ এলাকার ফছির উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪ জানায়, শুক্রবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল উপজেলার পূর্ব সমশ্চূড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২৪ বোতল হুইস্কি এবং ৪৪ ক্যান বিয়ারসহ আসাদুজ্জামান আপেলকে আটক করে র‌্যাব।

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সবুজ রানা জানান, আটক আসামির বিরুদ্ধে শেরপুর সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy