ঢাকা-টাঙ্গাই‌ল মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু এলাকায় থেমে থেমে যানবাহনের চাপ বাড়ছে। তবে যানবাহনের এই চাপে কোনো যানজটের সৃষ্টি হয়নি। আজ

2023-06-10T13:00:11+00:00
2023-06-10T13:00:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা-টাঙ্গাই‌ল মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ১:০০ পিএম   (ভিজিট : ১২৬)
X


ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু এলাকায় থেমে থেমে যানবাহনের চাপ বাড়ছে। তবে যানবাহনের এই চাপে কোনো যানজটের সৃষ্টি হয়নি। আজ শনিবার ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানবাহনের চাপ বাড়ে।

এতে বঙ্গবন্ধু সেতুর পূর্বদিক থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত যানজটের চাপ বাড়ে।

জানা গেছে, বিভিন্ন যানবাহনের চালকদের বেপরোয়া গাড়ির চালানোর কারণে ১৮ কিলোমিটার এলাকায় যানবাহনের এই চাপ সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাত ১টার দিকে মহাসড়কের কামাক্ষা মোড় এলাকায় একটি পিকআপভ্যান উল্টে যায়। সেই ভ্যানটি সরাতে প্রায় ১ ঘণ্টার মতো সময় লাগে। এতে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে থেমে থেমে যানচলাচল করে। এ ছাড়া চালকরা বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই ঘটনা ঘটছে। আমরা সড়কে দায়িত্ব পালন করছি। দ্রুত সময়ের মধ্যে গাডির চাপ কমিয়ে সড়ক স্বাভাবিক অবস্থায় নেওয়া হবে।

তি‌নি আ‌রও জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প‌রিবহন চলাচল স্বাভা‌বিক হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।

-বাবু/এ.এস





  বিষয়:   যানবাহন  মহাসড়ক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy