কোরবানির বাজার কাঁপাতে প্রস্তুত ‘কালা তুফান’

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

কোরবানির ঈদ এলেই দেখা মেলে বাহারি নাম ও বিশাল আকৃতির গরুর। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। গরুটি শান্ত প্রকৃতির

2023-06-10T15:49:42+00:00
2023-06-10T15:49:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোরবানির বাজার কাঁপাতে প্রস্তুত ‘কালা তুফান’
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ৩:৪৯ পিএম   (ভিজিট : ৫৫৩)
X

কোরবানির ঈদ এলেই দেখা মেলে বাহারি নাম ও বিশাল আকৃতির গরুর। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। গরুটি শান্ত প্রকৃতির ও কালো রংয়ের হওয়ায় তার নাম রাখা হয়েছে ‘কালা তুফান’। নড়াইলের কালা তুফান গরুটি আসন্ন কোরবানির জন্য প্রস্তুত। কালা তুফানকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তার মালিক নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নখখালি গ্রামের মশিয়ার শেখ।

শনিবার গরুর মালিক মশিয়ার শেখ এই প্রতিনিধিকে জানান, কালা তুফান গরুটির বয়স ৩ বছর, দৈর্ঘ্য প্রায় সাড়ে ৮ ফুট, উচ্চতা ৫ ফুট, ওজন প্রায় ১৮ থেকে ২০ মণ। আসন্ন কোরবানির ঈদে তাকে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। ক্ষতিকর ও মোটাতাজাকরণের কোনো প্রকার ওষুধ প্রয়োগ ছাড়াই দেশীয় প্রাকৃতিক খাবার বিছালী, ঘাস, খৈল, ভূষি, খুদির ভাত, কুড়া ইত্যাদি খাবার খাইয়ে বড় করা হয়েছে। অতি আদর যত্নে লালন পালন করেছি কালা তুফানকে। কালা তুফানের প্রতি অনেক মায়াও তৈরি হয়েছে। বাড়িতে রেখেই তাকে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। তাকে বিক্রি করতে হবে এ কথা ভেবেই চোখে জল চলে আসছে।

গরুর মালিকের দাবি এই এলাকার মধ্যে কালা তুফান সবচেয়ে বড় গরু। বিশাল দেহের অধিকারী হওয়ায় প্রতিদিন কালা তুফানকে দেখতে অনেকেই ভিড় করছেন। মাঝে মধ্যে গরু ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা আসছেন গরুটি কিনতে। গরুটির দাম হাঁকিয়েছেন ৮ লাখ টাকা। কাঙ্খিত দাম পেলেই বিক্রি করতে চান কালা তুফানকে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy