মঠবাড়িয়া পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন আফজাল

পিরোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান

2023-06-10T17:00:26+00:00
2023-06-10T17:00:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়া পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন আফজাল
পিরোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ৫:০০ পিএম   (ভিজিট : ৫১৮)
X

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ হো‌সেন আফজাল। ১৪ বছর পর ঘোষিত তফসিল অনুযায়ী এ পৌরসভায় আগামী মঠবাড়িয়া ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত শুক্রবার কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রবীণ এ আওয়ামী লীগ নেতাকে নৌকার মনোনয়ন দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানাগেছে। এর আগে প্রবীণ এ আওয়ামী লীগ নেতা দুইবার মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে  নির্বাচনে পরাজিত হন। 

জানা গেছে, আফজাল হোসেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর তিনি বাকশাল রাজনীতির সাথে যুক্ত হন। বাকশাল বিলুপ্তির পর তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন। ৯০ দশকে এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। এসময় তিনি জেল জুলুমের শিকার হন। ১৯৯১ সালে স্থানীয় আওয়ামী লীগের কাউন্সিলে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। টানা দুইবার এ পদে তিনি দায়িত্ব পালন করেন। তবে এ পৌরসভার দুটি নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে পরাজিত হন। এছাড়া ২০০৮ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হন। তবে আগামী ১৭ জুলাই এ পৌরসভায় নির্বাচনে এবার তিনি দলীয়  মনোনয়ন লাভ করেন। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy