শ্রীমঙ্গলে ৪৮০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গলে ৪৮০ লিটার চোলাই মদসহ শংকর রবিদাস বুড়ি (৫২) নামের একজনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শুক্রবার (

2023-06-10T17:07:16+00:00
2023-06-10T17:07:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ৪৮০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ৫:০৭ পিএম   (ভিজিট : ১৫৪)
X

শ্রীমঙ্গলে ৪৮০ লিটার চোলাই মদসহ শংকর রবিদাস বুড়ি (৫২) নামের একজনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শুক্রবার ( ৯ জুন) রাতে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগানের পশ্চিম লাইনে অভিযান পরিচালনা করে শংকরকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশের একটি টিম ভাড়াউড়া চা বাগানের পশ্চিম লাইনে শংকরের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার বসতবাড়ি থেকে ৭টি ড্রামের ভেতর থেকে ৪৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।

এ ঘটনায় আসামি শংকরের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy