সেপ্টেম্বরেই ভাঙ্গার সাথে ঢাকা কমলাপুর সরাসরি রেল যোগাযোগ

রুপা সুলতানা, ফরিদপুর

সারাবাংলা

এ বছরের সেপ্টেম্বর মাসে ফরিদপুরের ভাঙ্গার সাথে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের সরাসরি রেল যোগাযোগ স্থাপন করা হবে। আজ

2023-06-10T17:47:57+00:00
2023-06-10T17:47:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেপ্টেম্বরেই ভাঙ্গার সাথে ঢাকা কমলাপুর সরাসরি রেল যোগাযোগ
রুপা সুলতানা, ফরিদপুর
প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ৫:৪৭ পিএম   (ভিজিট : ১৬৬)
X

এ বছরের সেপ্টেম্বর মাসে ফরিদপুরের ভাঙ্গার সাথে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের সরাসরি রেল যোগাযোগ স্থাপন করা হবে। আজ শনিবার বেলা ১২টার দিকে ভাঙ্গা বামনকান্দা রেল জংশন প্রাঙ্গণে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৭ কিলোমিটার রেলওয়ের সেকশন লাইন নির্মাণ কাজের উদ্বোধনকালে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন একথা বলেন। 

মন্ত্রী বলেন, আগামী ২০২৪ সালের জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ হবে, এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে যশোর এর সাথে ঢাকার রেল যোগাযোগ সরাসরি স্থাপন হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসের একটি সুবিধাজনক সময়ে এর উদ্বোধন করবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেল লাইন নির্মাণ চলমান রয়েছে। খুব দ্রুত এই রুটে রেল চলাচল শুরু করা সম্ভব হবে। তিনি বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ৬৪ জেলায় রেল নেয়ার পরিকল্পনা করেন। সে লক্ষ্যে ভারসাম্যপূর্ণ পরিকল্পনা নিয়ে রেল এগিয়ে যাচ্ছে। গত ১২/১৩ বছরে দেশে রেলের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। রেল ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে। রেলে গতি এসেছে।

এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা-যশোর রেলওয়ে প্রকল্পের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল শামছুল আলম, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুদার পিএএ, পুলিশ সুপার মো. শাহজাহান প্রমুখ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy