টঙ্গীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় মোশারফ করিম (২৪) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

2023-06-10T18:08:54+00:00
2023-06-10T18:08:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ৬:০৮ পিএম   (ভিজিট : ২৭০)
X

গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় মোশারফ করিম (২৪) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার সকালে টঙ্গীর পাগাড় ফরিদ খান রোডের মরিয়ম বিবি স্কুলের পিছন থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।  

নিহত মোশারফ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার কুড়িহাটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি টঙ্গীর মুন্নুনগর এলাকায় বসবাস করতেন বলে বিষয়টি নিশ্চিত করেন ওসি আশরাফুল ইসলাম।

পুলিশ জানান, শনিবার সকালে লাশটি পরে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। পরে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পিবিআই ও সিআইডি পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।  

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেই জায়গাটিতে প্রবেশ নিষিদ্ধ ছিলো। আলামত হিসেবে নিহতের শরীর থেকে কিছু নেশা জাতীয় সরঞ্জাম পাওয়া গেছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy