গুয়ারেখা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ফারজানা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ফারজানা আক্তার দিবা। সে স্বরূপকাঠি

2023-06-10T18:12:32+00:00
2023-06-10T18:12:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গুয়ারেখা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ফারজানা
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ৬:১২ পিএম   (ভিজিট : ৪৮৯)
X

নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ফারজানা আক্তার দিবা। সে স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের বর্তমান প্রস্তাবিত কমিটির একজন সদস্য। ফারজানা আক্তার সদ্যপ্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদারের জ্যেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার পলাশ সিকদারের স্ত্রী।

গত শুক্রবার রাতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে ওই মনোনয়ন দেয়া হয়।দলীয় প্রার্থী হিসেবে ফারজানার নাম প্রকাশ হলে এটাকে দলীয় চমক হিসেবে দেখছেন অনেক নেতা।

গত ৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওই ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদারের মৃত্যুতে ওই পদটি শূন্য হয়। আব্দুর সিকদার এর মৃত্যুতে পদটি শুন্য হওয়ায় আওয়ামী লীগ থেকে সাবেক চেয়ারম্যানসহ কয়েক জনের নাম শোনা যাচ্ছিল উপনির্বাচনে দলীয় মনোনয়নের জন্য। তবে এদের মধ্যে ছিল না ফারজানার নাম। ঘোষণার পরপরই গোটা ইউনিয়ন জুড়ে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এবং প্রয়াত চেয়ারম্যান রব সিকদারের অনুসারীদের মধ্যে আনন্দ বন্যা বয়ে যাচ্ছে।

এ ব্যাপারে প্রার্থী ফারজানা আক্তার দিবা বলেন, আমার প্রয়াত শ্বশুর একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। দেশকে স্বাধীন করতে যেমন যুদ্ধ করেছেন ঠিক তেমনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে গুয়ারেখা ইউনিয়নের উন্নয়নকল্পে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। শ্বশুরের অসমাপ্ত কাজ সম্পন্ন করা এবং ইউনিয়নকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি মুক্ত  একটি আধুনিক যুগোপযোগী ও মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তোলাই হবে আমার লক্ষ্য। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৮ জুন, বাছাইয়ের তারিখ ১৯ জুন, প্রত্যাহার ২৫ জুন এবং ভোটগ্রহণ ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy