ডিমলায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)

সারাবাংলা

বাংলাদেশ জিন্দাবাদ,জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধু এরশাদ অমর হোক, জি এম কাদের জিন্দাবাদ, এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর

2023-06-10T20:33:38+00:00
2023-06-10T20:33:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিমলায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)
প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ৮:৩৩ পিএম   (ভিজিট : ৩৫৬)
X

বাংলাদেশ জিন্দাবাদ,জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধু এরশাদ অমর হোক, জি এম কাদের জিন্দাবাদ, এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার (১০ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নীলফামারী ডিমলা উপজেলা মহিলা কলেজ সংলগ্ন মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও ডিমলা উপজেলা শাখার আহবায়ক লে. কর্নেল (অব:) মো. তছলিম উদ্দিন পিএসসি’র সভাপতিত্বে ও জাতীয় পার্টি ডিমলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ময়নুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- ডিমলা সদর ইউনিয়ন জাপার সভাপতি আবুল কালাম আজাদ, ঝুনাগাছ চাপানী ইউনিয়ন জাপার সভাপতি ডা. সাইদুল ইসলাম, টেপাখড়িবাড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, খালিশা চাপানী ইউনিয়ন জাপার সভাপতি দুলু সরকার, গয়াবাড়ী ইউনিয়ন জাপার সভাপতি সেলিম রেজা, খগাখড়িবাড়ী সভাপতি হাসিনুর রহমানসহ ১০টি ইউনিয়নের জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতির নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে লে. কর্নেল (অব:) মো. তছলিম উদ্দিন পিএসসিকে সভাপতি ও সাধারণ সম্পাদক ইকরামুল হক এবং ডাবলু মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy