গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রোববার (১১ জুন) সকাল ৬টার

2023-06-11T12:41:54+00:00
2023-06-11T12:41:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জুন, ২০২৩, ১২:৪১ পিএম   (ভিজিট : ১৬২)
X


গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (১১ জুন) সকাল ৬টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজার সংলগ্ন খেজুরগাছ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল রানা।

তিনি জানান, রোববার ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিল এ সময় বিপরীত দিকে থেকে একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

-বাবু/এ.এস





  বিষয়:   গাজীপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy