সিংড়ায় আগুনে ভস্মীভূত ৩ বসতঘর

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়ায় অগ্নিকাণ্ডে রেজাউল করিম (৪২) নামে এক দিনমজুরের ৩টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে ১ টি গরু, ১টি

2023-06-11T17:34:38+00:00
2023-06-11T17:34:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিংড়ায় আগুনে ভস্মীভূত ৩ বসতঘর
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জুন, ২০২৩, ৫:৩৪ পিএম   (ভিজিট : ২১৩)
X

নাটোরের সিংড়ায় অগ্নিকাণ্ডে রেজাউল করিম (৪২) নামে এক দিনমজুরের ৩টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে ১ টি গরু, ১টি বাছুরসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১২নং রামানন্দ খাজুরা ইউনিয়নের বৃকয়া গ্রামে। রেজাউল করিম ঐ গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র। 

জানা যায়, শনিবার রাত আনুমানিক ১১:১০ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে টিনের তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। দুটি গরু ও ঘরের আসবাবপত্রসহ আড়াই থেকে তিন লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়। 

রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, ৫নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম, বৃকয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy