খিলগাঁওয়ে পৃথক ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই তরুণীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন আয়শা সিদ্দিকা কথা (২৩), লিমা

2023-06-11T21:20:35+00:00
2023-06-11T21:20:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জুন, ২০২৩, ৯:২০ পিএম   (ভিজিট : ১৮৯)
X

রাজধানীর খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই তরুণীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন আয়শা সিদ্দিকা কথা (২৩), লিমা (২১) ও তারিকুল ইসলাম (২৭)। 

রবিবার বিকেলের দিকে দুই তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ছাড়া তারিকুল ইসলামের মরদেহ আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সোনিয়া পারভিন জানান, খবর পেয়ে বেলা পৌনে ৩টার দিকে খিলগাঁও পূর্ব গোড়ান ৯ নম্বর রোডের একটি টিনশেড বাসা থেকে উদ্ধার করা হয় আয়শার মরদেহ। তার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায়। স্বামী গাড়িচালক ফরহাদ হোসেনের সঙ্গে গোড়ানের ওই বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

স্বামী দাবি করেছেন, প্রতিবেশী ভাড়াটিয়া তার কাছে এক হাজার টাকা পাবেন। সেই টাকার জন্য দুপুরে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হয় আয়শার। পাওনাদারের টাকা পরিশোধ না করায় এক পর্যায়ে আয়শা বাসায় আবার স্বামীর সঙ্গে ঝগড়া করেন। পরে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন আয়শা। খবর পেয়ে ওই বাসার দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে খিলগাঁও থানার ওসি মনির হোসেন মোল্লা জানান, মুগদা জেনারেল হাসপাতাল থেকে লিমা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই তরুণী এক বছর আগে সৌদি আরব গিয়েছিলেন। সেখান থেকে চার-পাঁচ মাস আগে বাংলাদেশে আসেন। থাকতেন খিলগাঁও নন্দীপাড়ায়। শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। এ কারণে তার পরিবার গত ২৭ মে তাকে ঢামেকে ভর্তি করায়। সেখান দুই দিন ভর্তি থাকার পর কাউকে কিছু না বলে হাসপাতাল থেকে পালিয়ে যান। 

ওসি আরও জানান, শনিবার সন্ধ্যায় নন্দীপাড়া এলাকায় লিমা পথচারীদের বলেন, তিনি খুব অসুস্থতা অনুভব করছেন। পরে পথচারীরা তাকে মুগদা জেনারেল হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা যান তিনি। তার বাবার নাম নুর ইসলাম। লিমা মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। তার পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

তিনি আরও জানান, দুপুরের দিকে মেরাদিয়ার বনশ্রী, রোড ৭/এ,  ব্লক এইচ, বাড়ি নম্বর ১০-এর একটি কক্ষের দরজা ভেঙে তারিকুল ইসলাম নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাবার নাম আহসান উল্লাহ। পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘সে এমবিএ শেষ করেছে। চাকরি খুঁজছিল। পাশাপাশি নানা কারণে হতাশায় ভুগছিল। এসব কারণে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।’

বাবু/জেএম





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy