সাভারে চাঁদার দাবিতে ছাত্রলীগের হামলা, আহত ৫

সাভার প্রতিনিধি

সারাবাংলা

সাভারে বালু ভরাটকে কেন্দ্র করে ৪ লাখ টাকা চাঁদার দাবিতে স্থানীয় কাউন্সিলর সমর্থকদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ‌ের নেতা-কর্মীরা।

2023-06-12T15:36:48+00:00
2023-06-12T15:39:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাভারে চাঁদার দাবিতে ছাত্রলীগের হামলা, আহত ৫
সাভার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩, ৩:৩৬ পিএম  আপডেট: ১২.০৬.২০২৩ ৩:৩৯ পিএম  (ভিজিট : ২৬৫)
X

সাভারে বালু ভরাটকে কেন্দ্র করে ৪ লাখ টাকা চাঁদার দাবিতে স্থানীয় কাউন্সিলর সমর্থকদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ‌ের নেতা-কর্মীরা। এসময় পুলিশের গাড়ীর উপরও হামলা করা হয়।

রোববার রাতে পৌর এলাকার বাড্ডা ভাটপাড়ায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। 

পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আলী জানান, বালু ভরাটকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকসহ নেতা-কর্মীরা ৪ লাখ টাকা চাদা দাবি করে আসছিল তাদের কাছে। চাঁদার টাকা না পেয়ে তারা বালুর পাইপ কেটে ফেলে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ গতরাতে ঘটনাস্থলে তদন্তে আসে। তদন্ত শেষে ফিরে যাওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা কাউন্সিলরের সমর্থকদের উপর সশস্ত্র হামলা চালায়।

এসময় তারা আশেপাশের দোকানপাট, ঘর-বাড়িসহ পুলিশের গাড়ীর উপরও হামলা চালায়। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এসময় অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকের সাথে এ বিষয়ে জানতে চাইলে হামলার বিষয়টি তিনি এড়িয়ে যান। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে বলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানিয়েছেন।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy