গাছ যেন একটা জীবন্ত বিজ্ঞাপন বোর্ড

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

গাছে গাছে পেরেক ঠুকে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ নানা ধরনের বিজ্ঞাপন। সড়কের পাশে বেড়ে উঠা গাছগুলো মানুষের

2023-06-12T15:46:15+00:00
2023-06-12T15:46:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাছ যেন একটা জীবন্ত বিজ্ঞাপন বোর্ড
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩, ৩:৪৬ পিএম   (ভিজিট : ৭৪৭)
X

গাছে গাছে পেরেক ঠুকে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ নানা ধরনের বিজ্ঞাপন। সড়কের পাশে বেড়ে উঠা গাছগুলো মানুষের অকৃত্রিম বন্ধু হলেও অসচেতনতায় চরম নিষ্ঠুরতার শিকার হচ্ছে।

এভাবে গাছে গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগানোর ঘটনা দিন দিন বাড়ছে। দেশে বিজ্ঞাপন প্রচারের বড় একটি মাধ্যম হয়ে উঠেছে বৃক্ষ। বৃক্ষের দিকে তাকালে খুঁজে পাওয়া যায় ঠিকানা। কোচিং সেন্টার, হোমিওপ্যাথির দোকান, বিশেষ দিবসের শুভেচ্ছা, ঈদ, নববর্ষের শুভেচ্ছাও। গাছে গাছে পেরেক ঠুকে লাগানো হয় হরেক রকমের চটকদার বিজ্ঞাপন। গাছগুলো যেন একেকটা জীবন্ত বিজ্ঞাপন বোর্ড।

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারে রকিবুলের দোকানের সামনে বট গাছটি বিজ্ঞাপনের ব্যানার, ফেস্টুনে প্রায় ঢেকে ফেলা হয়েছে। শুধুমাত্র নলদী এলাকাতে নয়, জেলার বিভিন্ন এলাকায় একই চিত্র।

নির্বিচারে পেরেক লাগানোর কারণে গাছের গায়ে অসংখ্য ছিদ্র হচ্ছে। সেই ছিদ্র দিয়ে পানি ও বাতাস ঢোকে গাছে পচন ধরে। বহু গাছ মৃত্যুঝুঁকির মধ্যে রয়েছে। আমরা সকলেই সচেতন হয়ে একটি সুন্দর পরিবেশ রক্ষায় জাগ্রত হয়ে, গাছকে বাঁচতে দিবো। গাছ সবকিছু বিলিয়ে মানুষের উপকার করছে, পেরেক বিদ্ধ করে গাছকে আহত করব না। যারা গাছে পেরেক লাগাতে বলে তাদের সবাইকেই সচেতন হতে হবে। গাছকে রক্ষায় আমরা ও প্রশাসনের সুদৃষ্টি অতি জরুরি।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy